কুমিল্লা বুড়িচংয়ে মসজিদের ভেতর এশার নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন সাইমন (২৯) নামে এক মোবাইল ব্যবসায়ী। শনিবার রাত ৮টার সময়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল কলেজ ও উচ্চ বিদ্যালয় প্রবেশপথ সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সাইমন শংকুচাইল গ্রামের আলী হায়দারের ছেলে।তার শংকুচাইল বাজারে বুড়িচং সড়ক রোডের সিটি মার্কেটে সাইমন টেলিকম নামে একটি দোকান ঘর রয়েছে।আহতের ফুফাতো ভাই সজিব জানান কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন (২৫) তার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইল ফোন মেরামত করান।পরে টাকা না দিয়ে মোবাইলটি নিয়ে যেতে চাইলে সাইমন টাকা পরিশোধের অনুরোধ করেন।
এত সুমন রাগান্তিত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।পরবর্তীতে সুমন পরিকল্পিতভাবে শনিবার রাতে সাইমন এশার নামাজ আদায় করিতে গেলে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।ঘটনার সময় মসজিদের ইমাম হাফেজ কাজী মোঃ হানিফ বলেন,এশার ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় হঠাৎ হামলার চিৎকার শুনতে পান।নামাজ শেষে তিনি এবং মসজিদের উপস্থিত মুসল্লী দেখতে পান টাইলসের মেঝেতে অনেক রক্ত পড়ে আছে।বর্তমানে আহত সাইমন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক।
তিনি জানান ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।এলাকাবাসী ও স্থানীয়দের মতে,অভিযুক্ত সুমন শংকুচাইল গ্রামের কালীমউদ্দিন বাড়ির বাসিন্দা।সে মাদক সেবন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে জড়িত।
ডিএস../



















