১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসন জানান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার সার্থে কাল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রসঙ্গত, রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর শিক্ষার্থীরা এ ঘটনার বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করে। টানা আন্দোলনের চতুর্থ দিন ছিলো বুধবার। বুধবার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ করে রাখে কয়েক হাজার শিক্ষার্থী। ফলে রাজধানীর যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮