কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর,শিবরামপুর,গাজীপুর,খাড়াতাইয়া, শিকারপুর,কন্ঠনগর,মহিষমারা,মিথিলাপুর,বুড়বুড়িয়া গ্রাম গুলোকে নব ঘোষিত বুড়িচং পৌরসভায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গতকাল রবিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বেলা ১১ টা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের রাস্তায় বসুন্ধরা চত্বরের সামনে এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি হয়।এ সময় ষোলনল ইউনিয়নের কিছু অংশের বাসিন্দারা পৌরসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা ০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামী এমপি প্রার্থী আইনজীবী ডক্টর মোবারক হোসাইন,জনপ্রতিনিধি আবদুল সাত্তার মেম্বার,ডাঃ আবদুল জলিল,আধুনিক হসপিটালের মার্কেটিং হেড শাহিন কিবরিয়া,সামাজিক ব্যক্তিত্ব যথাক্রমে ফারক আহম্মেদ,রুবেল মিয়া,সফিকুর রহমান,কনু মিয়া,ছাত্র প্রতিনিধি যথাক্রমে সাগর আহমেদ,প্রান্ত,হাসান মিয়া,সাইফুল ইসলাম প্রমুখ।
ডাঃ আব্দুল জলিল বলেন বর্তমান সরকার দেশের সব সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়নের সমানভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছে।আমাদের গ্রামগুলো উপজেলা থেকে ১ কিলোমিটার দূরবর্তী তদ্রুপ পৌরসভায় অন্তর্ভুক্ত না হলে নাগরিক সুযোগ সুবিধা থেকে এই ইউনিয়নের সাধারণ মানুষ বঞ্চিত হবে।এছাড়াও বক্তারা বলেন বুড়িচং উপজেলা মধ্য সেন্টার থেকে জগতপুর,পূর্নমতি,যদুপুরের সীমানা ৩ কিঃমিঃ পর্যন্ত অন্তর্ভুক্ত হলে এই পরিধি অনুসারে ষোলনল ইউনিয়নের কিছু অংশ হলেও পৌরসভার আওতাভুক্ত করার দাবি করেন।ড. মোবারক হোসাইন বলেন তাদের এ দাবি যৌক্তিক,বিশেষ বিবেচনা করে তাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার জন্য সহমত পোষণ করেন।পরিশেষে ইউনিয়নের জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেণীপেশার মানুষ,ছাত্র প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি ও গণস্বাক্ষর জমা প্রদান করেন।পরবর্তীতে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বরাবর স্মারকলিপি প্রেরণ করবেন।
ডিএস,,



















