০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ক্যাম্পাসের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাটিকুমরুল হাইওয়েতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে।

রবিবার (১০ আগস্ট) সকালে হাটিকুমরুল হাইওয়ের চত্ত্বর অবরোধ করে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের জন্য সরকারকে সময় বেধে দেয়। শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে সংহতি জানান বাংলাদেশ জামাত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও জামাত ইসলামির শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার নেতাকর্মীরা আন্দোলনে সংহতি জানিয়ে মহাসড়কে অবস্থান করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিদয়, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসান, রায়হান, মিলন, মাইশাসহ প্রমুখ।

এবিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে রাজপথে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছরে ডিপিপি ৮ বার সংশোধন করে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালিত করছে।

সকাল ৯ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া অবরুদ্ধ হয়ে পড়েন।

ডিএস.

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ক্যাম্পাসের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ০৪:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫