০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর সুর্যমুখী পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস আরিচার উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সেতু পরিবহন নামের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এছাড়াও দুই বাসের আরো প্রায় ৪০ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাহেব আলী বলেন, খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) জুলফিকার হায়দার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত : ০৯:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮