০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরা বাস পেল

প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচটি বাস শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাসে অবস্থিত ওই কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করা হয়। বাসচাপায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এ বাস পাঁচটি দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া শিক্ষার্থী পরিবহনের জন্য একটি দ্বিতল বাস, তিনটি একতলা বাস ও একটি ৩০ আসন বিশিষ্ট কোস্টার উপহার হিসেবে হস্তান্তর করেন।

ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান কলেজের পক্ষ থেকে গাড়িগুলোর চাবি বুঝে নেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে শহীদ রমিজ উদ্দিন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরা বাস পেল

প্রকাশিত : ০১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮