০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রবল বৃষ্টিতে মেক্সিকোতে ৩০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা প্রবল বৃষ্টিপাতের ফলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টির কারণে বহু স্থানে ভূমিধস ঘটেছে, নদীগুলো উপচে পড়েছে এবং কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।

হিদালগোতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক হাজারের বেশি বাড়ি এবং শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে। পুয়েবলার গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা জানিয়েছেন, ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৫ জন নিখোঁজ। ভেরাক্রুজে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম টুইটারে জানিয়েছেন, আমরা জনগণকে সহায়তা করতে, সড়ক খুলে দিতে এবং বিদ্যুৎ সেবা পুনরুদ্ধারে কাজ করছি। জরুরি সহায়তাকর্মীরা হাঁটু-সমান পানির মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পোজা রিকা শহরে প্রবল পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫,৪০০ জন কর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন।

ডিএস./

জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

প্রবল বৃষ্টিতে মেক্সিকোতে ৩০ জনের মৃত্যু

প্রকাশিত : ১২:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫