০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা

রাজশাহীতে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

  • প্রেস-রিলিজ
  • প্রকাশিত : ০৩:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 199

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে রাজশাহী সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও মিট দ্যা বরোয়ার অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর ২০২৫ শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তাৎক্ষণিক ৪৬ জন গ্রাহকের কাছ থেকে নগদ ৭ কোটি ২৫ লক্ষ টাকা আদায়সহ মোট ২৮ কোটি টাকার শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর এর সভাপতিত্বে সভায় সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা

রাজশাহীতে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

প্রকাশিত : ০৩:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫