০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী ঢাকা পোস্টকে বলেন, আমার ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।

গতকাল দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে।

গতকালের দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে পুরো রুটে মেট্রো ট্রেন চালানো শুরু করলো ডিএমটিসিএল।

ডিএস./

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

প্রকাশিত : ১২:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫