০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কাল ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

তিনদিনের সফরে আগামীকাল বুধবার ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সফরে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনওয়েলথভুক্ত এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন মহাসচিব। সফরের বাকি দুটি দেশ শ্রীলঙ্কা ও ব্রুনাই।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে নেতারা যে অগ্রাধিকার ও প্রতিশ্রুতি দিয়েছেন সেসব নিয়ে তিন দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন কমনওয়েলথ মহাসচিব।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কাল ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

প্রকাশিত : ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮