১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

 ঢাকার পথে তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 179

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার পর পর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

৫০ মিনিটের যাত্রা শেষে বেলা ১২টার দিকে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে ২০২ বিমানটি। এরপর একঘণ্টা যাত্রাবিরতি দেয় বিমানটি। যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

 ঢাকার পথে তারেক রহমান

প্রকাশিত : ১১:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫