১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ড. আফতাব হত্যায় সাবেক এমপি মফিকুল গ্রেফতার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি বিএনপির সাবেক এমপি মোঃ মফিকুল হাসান তৃপ্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) শারমিন জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের কোতয়ালী ইউনিট।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফুলার রোডে বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের নিজ বাসায় অধ্যাপক আফতাবকে গুলি করে দুর্বৃত্তরা। এর তিনদিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

ড. আফতাব হত্যায় সাবেক এমপি মফিকুল গ্রেফতার

প্রকাশিত : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮