প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ড. ব্যারিস্টার রাবিয়া ভুইয়া নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠায় মাইলফলক।
তিনি নারী আইনজীবীদের জন্যও মাইলস্টোন ব্যারিষ্টার রাবিয়া উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন উচু মানের আইনজীবী এবং নিজেই একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যারিষ্টার রাবিয়া ভূইয়ার অবদান রয়েছে।
নারীর অধিকার নিয়ে অবদান স্বরূপ স্বীকৃতি হিসেবে “ডক্টর অব লজ“ উপাধিতে ভূষিত হওয়ায় দেশের প্রথম মহিলা ব্যারিস্টার ও আপিল বিভাগের আইনজীবী নাবেক মন্ত্রঅ ড. ব্যারিষ্টার রাবেয়া ভূইয়াকে আজ বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধায় গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবর্ধনা প্রদান করা হয়।
ইউনিভার্সিটি অব লন্ডন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেন, দেশের গুনগত শিক্ষা ব্যবস্থা একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ উত্তোরনে ব্যারিস্টার রাবিয়া ভু্ইয়ার প্রতিষ্ঠিত ভূইয়া একাডেমি দেশে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। লক্টর অব ল’জ ডিগ্রি উপাধিতে ভুষিত হওয়ায় রাবিয়া ভুইয়াকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, তার এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য অনুসরনীয় হয়ে থাকবে।
ব্যারিস্টার রাবিয়া ভুইয়া বলেন, নারির অধিকার নিয়ে বিভিন্ন অবদানের কারনে ইউনিভার্সিটি অব লন্ডন তাকে যে সম্মান দিয়েছে এজন্য তিনি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তার বক্তব্যে তিনি বলেন, যে দিন নারির প্রতি সহিংসতা ও বৈসম্য শূন্যের কোথায় চলে আসবে সে দিনই তার এই অর্জন সার্থক হবে।
চলতি বছরের ৬ মার্চ বৃটেনের ইউনিভার্সিটি অব লন্ডন তাদের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়াকে “ডক্টর অব লজ“ উপাধিতে ভূষিত করেন। দেশ-বিদেশে নারীদের শিক্ষা ক্ষেত্রে অপরিসীম অবদান স্বরূপ তাকে এ স্বীকৃতি দেয়াহয়। তিনি এশিয়ার দ্বিতীয় নারী এবং দেশে প্রথম হিসেবে এ সম্মান অর্জন করেন।
উল্লেখ্য, ড. রাবেয়া ভূঁইয়া বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টার ও আফিল বিভাগের প্রথম নারী আইনজীবী। তিনি ১৯৭৩ সালে ব্রিটেনের লিংকন ইন বিশ্ববিদ্যালয় থেকেবার এট ল ডিগ্রি অর্জন করেন এবং ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি প্রথম ১৯৮৯ সালে বৃটিশ সিলেবাসের আদলে এলএলবি কোর্স (অনার্স) এর জন্য ভূঁইয়া একাডেমি প্রতিষ্ঠা করেন। এপর্যন্তএ প্রতিষ্ঠান থেকে সাড়ে ৬ হাজারেরও বেশী শিক্ষার্থী এলএলবি ডিগ্রি অর্জন করে আইনজীবী হিসেবে কাজ করছেন। ৫শ’রবেশী শিক্ষার্থী বার এট ল অর্জন করে আইনাঙ্গনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।
ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া ১৯৮৫-৮৭ সাল পর্যন্ত সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যতম আইনজীবী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লাক, ইউনিভার্সিটি অব লন্ডনের পরিচালক সাইমন আস্কে,সহ সুপ্রিমকোর্টের আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

























