০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দরে রেকর্ড প্রবৃদ্ধি: কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন দিগন্ত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে সামগ্রিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার পরিবহন এবং জাহাজ হ্যান্ডলিং—সব ক্ষেত্রেই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বন্দরে মোট ১০,৪২,৯৮,৬৫৮ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। বিশেষ করে অক্টোবর ২০২৫ মাসে একক মাসে ২১.১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন বন্দর কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে। অর্থনীতির স্থিতিশীলতা, ডলার সংকট কাটিয়ে ওঠা এবং জ্বালানি, গম ও শিল্প কাঁচামাল আমদানি বৃদ্ধিকে এই প্রবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

একই সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়েও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে মোট ২৫,৭২,৩৪৬ TEUs কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪.৭৫ শতাংশ বেশি। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২০.১০ শতাংশ এবং ১০.২২ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। টার্মিনাল ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও অটোমেশনের ফলে কন্টেইনার জট কমেছে এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত হয়েছে।

জাহাজ হ্যান্ডলিংয়েও এসেছে দৃশ্যমান অগ্রগতি। বন্দরে জাহাজের গড় অবস্থান সময় (Turnaround Time) ৪ দিন থেকে কমে ২.৫৩ দিনে নেমে এসেছে। এর ফলে ২০২৫ সালের অক্টোবর মাসে সর্বোচ্চ ৩৯১টি জাহাজ হ্যান্ডল করা সম্ভব হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬.০২ শতাংশ বেশি। পাশাপাশি অর্থবছরের প্রথম নয় মাসে মোট ৩,২৩০টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫.৬২ শতাংশ বেশি।

বন্দর কর্তৃপক্ষের মতে, এই সাফল্যের পেছনে রয়েছে দক্ষ নেতৃত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ব্যবস্থাপনা। ২০২৫ সালের ৭ জুলাই নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (NCT) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড-এর কাছে হস্তান্তরের ফলে টার্মিনালের কর্মদক্ষতা ১২-১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া অনলাইন ই-গেট পাস, টার্মিনাল অপারেটিং সিস্টেম (TOS), ডিজিটাল ই-বিলিং ও ‘CPA Sky’ প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বন্দরের কার্যক্রমে গতি এসেছে। এর ফলে কাগজপত্র নির্ভরতা কমেছে, সেবা সহজ হয়েছে এবং পণ্য খালাসের সময় কয়েক দিন থেকে কমে প্রায় ৩০ মিনিটে নেমে এসেছে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, কার্যকর মনিটরিং ও সমন্বয়ের ফলে আউটার অ্যাংকরেজে জাহাজের অপেক্ষমান সময় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এতে জাহাজ দ্রুত লোড-আনলোড সম্পন্ন করে ফিরে যেতে পারছে, ফলে লজিস্টিক খরচ কমছে এবং বাজারে পণ্যের মূল্যও ইতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ঈদুল ফিতর-এর দীর্ঘ ছুটিতেও বন্দর ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখে। ১৭ থেকে ২৩ মার্চ এক সপ্তাহেই প্রায় ২৫ লাখ টন কার্গো এবং ৫৫ হাজার TEUs কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া Pre-Arrival Process (PAP) চালুর ফলে জাহাজ বন্দরে পৌঁছানোর আগেই শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পণ্য খালাসে বিলম্ব কমেছে এবং বন্দরের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, চলমান আধুনিকায়ন ও ডিজিটাল কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই প্রবৃদ্ধির ধারা আরও শক্তিশালী হবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি যোগ করবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

চট্টগ্রাম বন্দরে রেকর্ড প্রবৃদ্ধি: কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন দিগন্ত

প্রকাশিত : ০১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬