০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এইচএসসি পরীক্ষার সময়সূচি এ সপ্তাহে প্রকাশ করা হবে

শিক্ষার্থীদের দাবি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানোর পর এবার সময়সূচিও দ্রুত প্রকাশের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। চলতি সপ্তাহেই এ পরীক্ষার সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমি স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে কথা বলেই এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছি। তারা আর কোনো আপত্তি দেয়নি। আমরা এ সপ্তাহে রুটিন প্রকাশ করে দেবো। বোর্ডগুলো এ নিয়ে কাজ করছে। দ্রুত প্রকাশ হয়ে যাবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ডিএস./

জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি এ সপ্তাহে প্রকাশ করা হবে

প্রকাশিত : ০৩:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬