০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কোটা আন্দোলনকারীদের আল্টিমেটাম

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আটকদের মুক্তি, হামলাকারীদের বিচার ও পাঁচ দফা দাবির ভিত্তিতে আজ দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, সারাদেশের শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেফতার ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগস্টের মধ্যে না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।

সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ঈদের আগে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হলে সবাইকে কালো পোশাকে শোক প্রকাশ করে ঈদ পালন করার আহ্বান জানান বিন ইয়ামিন।

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

কোটা আন্দোলনকারীদের আল্টিমেটাম

প্রকাশিত : ০৪:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮