১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য। বার্তায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের পরিকল্পনা।

প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার চীনে গিয়েছিলেন ট্রাম্প। তার পর আর চীন সফরে যাননি তিনি। পরবর্তীতে তার উত্তরসূরী প্রেসিডেন্ট জো বাইডেনও নিজের মেয়াদকালে চীন সফর করেননি। এই হিসেবে আসন্ন এই সফর কেবল ট্রাম্পেরই নয়, বরং ৯ বছর পর প্রথম চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর।

আর এই সফরের জন্য এমন এক সময় বেছে নিয়েছেন ট্রাম্প, যখন ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে।

মার্কিন ও ইসরায়েলি হামলা এবং তার প্রতিশোধমূলক আক্রমণের ফলে সৃষ্ট সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক এমন এক সংকটপূর্ণ মুহূর্তে ট্রাম্পের এই সাম্প্রতিক সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফরের নির্ধারিত সূচি অবশ্য ছিল আরও আগে, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে তখন যুদ্ধ চলার কারণে তা স্থগিত করেছিলেন ট্রাম্প।

এবারের সফরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের বড় অংশ জুড়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং এ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ডিএস./

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

প্রকাশিত : ০২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬