০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে জেএমবি’র চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জেএমবি’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।

ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রোববার রাত পৌনে ৯টায় উত্তরার পশ্চিম থানার আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সক্রিয় সদস্য। তারা নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সদস্যপদ গ্রহণ করে এর আদর্শ ও সত্তাকে সমর্থন, প্রচার ও নির্দেশনা প্রদান করতো।

এছাড়াও তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে জননিরাপত্তা বিঘœ করাসহ ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে তাদের হেফাজত থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।।

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

রাজধানীতে জেএমবি’র চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮