০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

বিরোধীদলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, সাত বারের নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালাম। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

বিরোধী দলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তাজুল ইসলাম চৌধুরী সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

প্রকাশিত : ০১:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮