০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার তিরিয়া, নাগরী ও মোক্তারপুর এলাকায় পরিচালিত এ অভিযানে মোট পাঁচটি মামলার নিষ্পত্তি করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং পৃথক চারটি মাদক মামলায় চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার রিয়াজুল ইসলাম মোকলেছ (৩৮), পিতা- মৃত মফিজ উদ্দিন, যথাযথ অনুমতি ছাড়া বালু ভরাট করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা চারটি পৃথক মামলায় চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোট ৫টি মামলার নিষ্পত্তি হয়। এর মধ্যে একটি মামলায় মোট ১,০০,০০০ টাকা অর্থদণ্ড আদায় এবং চারটি মামলায় চারজনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানা এসআই মো. হায়াত্তুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৫:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬