খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় এই উদ্বোধনের পরপরই মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় পর্যায়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা রিসোর্স অফিসার মো: আসগর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসা ঝর্ণা চাকমা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আরিফুল ইসলাম মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাবেক সভাপতি, পৌর বিএনপি ও জেলা বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বাদশা মিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আবদুল মালেক, প্রধান শিক্ষক, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে।
কর্মসূচিতে বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
ডিএস./
























