০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

টাঙ্গাইলে জুলাই দিবসে শ্রদ্ধাঞ্জলি

টাঙ্গাইলে জুলাই দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহিদ আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বীথি, শহিদ মারুফের মা মোর্শেদা বেগম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক আল আমিন প্রমুখ।

আলোচনায় সভায় জুলাই শহিদ হত্যার বিচার, আহত জুলাইদের কর্মসংস্থানের দাবিও করেন বক্তারা। অপর দিকে জুলাই আন্দোলনের মামলার দ্রুত চার্জশীট দেয়ার দাবি করেন স্বজনরা। এছাড়াও জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারীদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে কটুক্তি করছেন বলে বক্তারা উল্লেখ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহীদ দিবস-২০২৬” পালিত

টাঙ্গাইলে জুলাই দিবসে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত : ০৪:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬