শেরপুর পৌরসভার দীর্ঘদিন ধরে পড়ে থাকা পুরোনো ডাম্পিং ময়লা-আবর্জনা ভারাজায়গাটি অবশেষে রূপ নিলো শত শত বৃক্ষের ‘আকাশলীনা। পৌরসভার দুই একর জমির উপর রোপন করা হয়েছে ফলদ, বনজ ও ওষুধি প্রায় ৬ শত গাছের চারা।
শনিবার (১৮ জুলাই) শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরস্থ শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে আমনকুড়া বিল এলাকায় পুরোনো ডাম্পিং হিসেবে ময়লা- আবর্জনা ভারাজায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় শেরপুর জেলা পুলিশ সুপার এ,কে, এম জহিরুল ইসলাম,পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, শেরপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান যে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায়, প্রাথমিক পর্যায়ে শেরপুর পৌর শহরস্থ আমনকুড়া বিল এলাকায় যে দুই একর জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ময়লা আবর্জনায় ভরা ছিল সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে শহরের মাঝখানে এক টুকরো বন এর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই স্থানটিতে নাম দেয়া হয়েছে ‘আকাশ নীলা’। এক সময় এখানে মানুষ ও বিভিন্ন পাখপাখালির আশ্রয় ও আবাসস্থল তৈরি হবে। এতে করে প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে।
এটি আগামী পাঁচ বছরের মধ্যে ‘পৌর উদ্যান’ হিসেবে সাধারণ মানুষের চিত্র বিনোদনের একটি স্থান গড়ে উঠবে বলে মনে করছেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।
ডিএস./



















