০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

শাহজাদপুরে কৃষকের ৪ টি গরু চুরি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0017,0.0001; brp_del_sen:0.1000,0.1000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 164.51918;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

সিরাজগঞ্জের শাহজাদপুর শোয়ার ঘরে চেতনানাশক স্প্রে করে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়‌নের মশিপুর দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল হামিদ বেপারীর গোয়ালঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার জানায়, একমাত্র জীবিকার উৎস হিসেবে দীর্ঘদিন ধরে গরুগুলো লালন-পালন করা হচ্ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও গরুগুলো গোয়ালঘরে বেঁধে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরচক্র বাড়ির বাইরে থেকে ঘরের ভিতর চেতনানাশক স্প্রে করে অচেতন করে গোয়ালঘরে থাকা ৪টি গরু নিয়ে পালিয়ে যায়।

সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা গোয়ালঘর খালি দেখতে পেয়ে হতবাক হয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজনকে জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গরুর মালিক আব্দুল হামিদ বেপারী বলেন, এই গরুগুলোর দুধ বিক্রি করেই পরিবারের খরচ চালানো হয়। রাতের মধ্যে সব শেষ হয়ে গেল। আমরা প্রশাসনের কাছে দ্রুত গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন,আমরা ইনফরমেশন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহজাদপুরে কৃষকের ৪ টি গরু চুরি

প্রকাশিত : ০৪:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬