০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজম নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প সংলগ্ন ও বড় কুমিরা রয়েল গেইট ইউটার্ন এলাকায় এ সব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার ইলিয়াস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী জোনাকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন।

আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), তার ভাই মোঃ মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মোঃ ইউসুফ (৫১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে একইদিন সকাল ৯টার দিকে উপজেলার বড় কুমিরার রয়েল গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় মোঃ ইমন (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। নিহত ইমন ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মোঃ সালামের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৫:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬