০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বিশিষ্ট দাবারু এসরার জাহিদ গুরুতর অসুস্থ, গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি

কুমিল্লার বিশিষ্ট দাবারু এবং সামাজিক সংগঠন স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ-এর নির্বাহী সদস্য এসরার জাহিদ (৫৬) গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেডে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ১৮ জুলাই থেকে হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এসরার জাহিদ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট প্রবাসী সাংবাদিক দেলোয়ার জাহিদের কনিষ্ঠ ভ্রাতা। তিনি বর্তমানে হাসপাতালের ১১তম তলার ১১১৫ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসার স্বার্থে এ-পজিটিভ (A+) গ্রুপের রক্তের প্রয়োজন হতে পারে। রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড দেশের অন্যতম বিশেষায়িত বেসরকারি হাসপাতাল হিসেবে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিশিষ্ট দাবারু এসরার জাহিদ গুরুতর অসুস্থ, গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০২:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬