০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ পরিমান উদ্ধার মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৩৬০ কেজি গাঁজাসহ শাকিল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি শাকিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কালতা গ্রামের শফিক মিয়ার ছেলে।

জেলা পুলিশের মিডিয়া উইংসের দেওয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ জুলাই) দুপুর ০২ঃ১৫ মিনিটের দিকে অত্র থানার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় একটি রেজিঃ প্লেটবিহীন পিকআপ গাড়ি আটক করে। পরে উক্ত পিকআপটিতে তল্লাশী চালিয়ে ৩৬০ (তিনশত ষাঁট) কেজি গাঁজাসহ উপরে উল্লেখিত আসামী শাকিলকে হাতেনাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাকিলের বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত আসামীর বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তার বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করার জন্য আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ পরিমান উদ্ধার মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ০৫:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬