নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে অবস্থিত পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ,
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক।
এসময় আরও উপস্থিত ছিলেন, দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মো. সুমন,
নিসচা’র মহিলা বিষয়ক সম্পাদক মোসা: শেলিনা আক্তার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যকরি সদস্য মো: ফয়সাল সিকদার, সাংবাদিক আল-রোকন, মেহেদী হাসান ও রাজিব হোসেন জয় প্রমূখ।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সহ সভাপতি মোঃ শাহা জালাল এর উদ্যোগে ৩শত শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও জলপাই গাছের চারা বিতরণ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা স্কুল প্রাঙ্গণে গাছ রোপন করেন।
ডিএস./






















