রাজধানীর তুরাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মো. রাসেল (২৮)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯:৩৫ ঘটিকায় তুরাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফুলবাড়িয়ার বৈশাখী গলির একটি বাসায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। এ ঘটনায় তুরাগ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত রাসেল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া হতে গাঁজা সংগ্রহ করে তুরাগ থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএস,/






















