০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার বিশেষ অভিযানে ৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশের চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর থানা পুলিশ আটটি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মো. খোকন আহম্মেদ (৪৫) নামে ওই আসামিকে আটক করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া (স্কুলপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. খোকন আহম্মেদ গোলাম রাব্বানীর ছেলে। তিনি নওগাঁ পৌরসভার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, মারামারি, চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। এসব মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার হওয়ায় সুলতানপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অপরাধ দমনে জেলা পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশের এ ধরনের কার্যকর উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসী সময় বেধে দিলো ৪৮ ঘন্টা

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার বিশেষ অভিযানে ৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ০২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬