দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া (হঠাৎপাড়া) এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে ৪৮ ঘন্টা (২-দিন) সময় সীমা বেধে দিয়েছে এলাকাবাসী। “মাদক আমরা খাবো না, মাদক বিক্রি করতে দিব না এই প্রতিবাদ্যকে সামনে রেখে” শুক্রবার ২৪ জুলাই জুম্মা নামাজ শেষে দক্ষিণ বাইতুন নুর জামে মসজিদের উমাম মাওলানা
হাবিবুর রহমানের নেতৃত্বে শতাধিক মুসল্লীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মাদক ব্যবসায়ীদের বাসায় গিয়ে তাদেরকে ৪৮ ঘন্টা (২ -দিন) এর মধ্যে
মাদক ব্যবসা বন্ধ করতে বলা হয়। যদি উক্ত সময়ের মধ্যে তারা মাদক ব্যবসা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুসিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ বাইতুন নুর জামে মসজিদের উমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, নেশা জাতীয় মাদকদ্রব্য যারা বিক্রি করে আমরা সকলের বাসায় গিয়ে সাবলীল ভাষায় আমাদের মুসল্লী ভাইদেরকে নিয়ে আমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং সকলকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেছি। এবং আমরা মাদক ব্যবসা বন্ধ করার জন্য তাদেরকে দুই দিনের সময় দিয়েছি। যদি তারা এই সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না করে তাহলে আমরা প্রশাসনের সহযোগীতায় তাদেরকে এলাকা থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। এব্যাপারে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) জানান, মাদক নির্মুলের জন্য জনগনকে সাথে নিয়ে কাজ করে যাবে পুলিশ। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সজাগ রয়েছে পুলিশ। মাদক এবং অপরাধ দমন করতে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।
ডিএস./



















