০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শ্রীপুর সীমান্তে ৪ বিজিবি’র তৎপরতায় ৬ নারী-১ শিশুসহ ৭ জনের অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

শ্রীপুর সীমান্তে আটকৃত ৬ নারী ও ১ শিশু। রাতের অভিযানে তাদের সনাক্ত করে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (০৪ বিজিবি), কুমিল্লা সেক্টরের তৎপরতায় ফেনীর শ্রীপুর সীমান্ত দিয়ে ৬ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৭ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৫ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ০৪৩০ ঘটিকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে একটি দল জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে।

খবর পেয়ে আনুমানিক ০৪৪৫ ঘটিকায় শ্রীপুর বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের নিকট উক্ত ব্যক্তিদের সনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়নপূর্বক টহল দল দ্রুত ব্যবস্থা নিয়ে অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক *লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান* বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”

তিনি আরও জানান, বর্তমানে সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

শ্রীপুর সীমান্তে ৪ বিজিবি’র তৎপরতায় ৬ নারী-১ শিশুসহ ৭ জনের অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

প্রকাশিত : ০৪:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬