০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের দেখতে গেলেন সাচিং প্রু জেরী এমপি

Oplus_131072

  • সেবা নিতে আসা রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
  • দীর্ঘদিন ধরে অচল থাকা হাসপাতালের অ্যাম্বুলেন্স দ্রুত সচল করে রোগী পরিবহন সেবা পূনরায় চালুর নির্দেশ দেন তিনি।

বান্দরবান জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ভর্তি রোগীদের খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময় করে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া দীর্ঘদিন ধরে অচল থাকা হাসপাতালের অ্যাম্বুলেন্স দ্রুত সচল করে রোগী পরিবহন সেবা পূনরায় চালুর নির্দেশ প্রদান করেন।

এ সময় হাসপাতালের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়টি সাংসদ সাচিং প্রু জেরীর কাছে তুলে ধরেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে সাচিং প্রু জেরী এমপি জানান, তিনি মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন। এছাড়াও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সাচিং প্রু জেরী এমপি।

পরিদর্শনকালে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুজিবুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি নাছির চৌধুরী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি উম্মে কুলসুম সোলতানা লিনাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের দেখতে গেলেন সাচিং প্রু জেরী এমপি

প্রকাশিত : ০৫:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬