চরফ্যাসনের দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জ্বিনের বাদশাহকে গ্রেফতার করা হয়েছে।প্রতারক চক্রটি গ্রামের সহজ সরল মহিলাদের সরলতার সুযোগ নিয়ে জ্বিন হাজিরের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখায়।
জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো এ প্রতারক চক্রের ৪ সদস্যকে গতকাল ২৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ বিকালে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে দুলারহাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো দুলারহাট থানার মজিবনগর এলাকার ১. মোসাঃ রুমা (৩০),২. মোসাঃ মুক্তা (২৬),৩. মোঃ স্বপন ফরাজী (৫০) ৪.মোঃ আলামিন (২৬)।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃইয়াছিন আলম চৌধুরী জানান গতকাল ২৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ বিকালে উক্ত প্রতারক চক্রটি প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ ৫নং ওয়ার্ড এলাকায় স্বর্ণ হাতিয়ে নিতে আসলে ভুক্তভোগীরা তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ৪ জন আসামীকে আটকে রেখে পুলিশকে সংবাদ দেন।
সংবাদ পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
সে সময় তাদরে সাথে থাকা ৪ ভরি ১২ আনা বা ৫৫.৪৫ গ্রাম ওজনের ১ জোড়া স্বর্ণের রুলি, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা ১ জোড়া স্বর্ণের ঝুমকা যার ওজন ১২ আনা ৩ রত্তি বা ৯.১৬ গ্রাম এবং নগদ ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা ও উদ্ধার করা হয়েছে বলে থানা সুত্র নিশ্চিত করেছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃইয়াছিন আলম চৌধুরী আরো জানান ,গত ০৪/০২/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান ০৭.৩০ ঘটিকায় দুলারহাট থানাধীন নুরাবাদ ৫নং ওয়ার্ডের মকবুল মুন্সির বাড়ির ইয়ানুর বেগমের বসত ঘরে একই রকম প্রতারণার ঘটনা ঘটে।
সে সময় এ প্রতারক চক্রটি স্থানীয় ১৭ জন মহিলার সরলতার সুযোগ নিয়ে জ্বিন হাজিরের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখায়।
তাদের এই ফাঁদে পা দিয়ে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৪৬ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেন। স্বর্ণ নেওয়ার পর আসামীরা তখন গা ঢাকা দেয়।পরবতীতে গতকাল আবার আসামীরা প্রতারনা করার জন্য আসলে তাদেরকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।
ডিএস./



















