০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কালিয়াকৈরে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোডঘর এলাকায় দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

(২৯ জুলাই) বুধবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত ট্রাকচালক হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাকচালক মৃত্যুবরণ করেন ।

খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নাওজোড় কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর মিয়া বলেন ,নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

কালিয়াকৈরে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬