০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাঞ্ছারামপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় র‍্যাব -৯ এক বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটের দিকে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকার একটি বালুর ঢিবির পাশে অভিযান পরিচালনা করে ব্যাপক তল্লাশি চালিয়ে বালুর ঢিবির পাশের একটি গর্ত থেকে নীল রঙের একটি শপিং ব্যাগ উদ্ধার করে পরে ব্যাগটির ভেতরে থেকে তারা খাকি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, ঘটনাস্থল থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারের সময় তাৎক্ষণিকভাবে এর সাথে জড়িত এমন কাউকে আটক করা যায়নি। তবে এই সংশ্লিষ্ট ঘটনা তদন্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে বাঞ্ছারামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাব -৯ জানায়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

বাঞ্ছারামপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রকাশিত : ০৫:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬