০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

যতবারই তারা গোপনে অবৈধ সংযোগ দেবে, ততবারই আমরা তা প্রতিহত করব: ম্যাজিস্ট্রেট সিমন সরকার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি চুন কারখানার ৫টি অবৈধ ভাট্টি উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জনাব সিমন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সোনাখালী, মল্লিকপাড়া ও অর্জুন্দী এলাকায় ৫টি অবৈধ চুন ভাট্টি উচ্ছেদ করা হয়। পাশাপাশি ইছাপাড়া এলাকায় একটি অবৈধ ৩/৪ ইঞ্চি গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ৩৫০ ফুট হোজ পাইপ কেটে বিনষ্ট করা হয় এবং একটি এয়ারমিক্স বার্নার জব্দ করা হয়।

তিতাস গ্যাসের তথ্যমতে, এ অভিযানে মোট ২০ হাজার ঘনফুট/ঘণ্টা অবৈধ গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে প্রতিদিন আনুমানিক ২ লাখ ৩ হাজার ৮০০ টাকার গ্যাস সাশ্রয় হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, “আমরা যখনই অভিযান পরিচালনা করি, তারা পালিয়ে যায়। তাদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। যতবারই তারা গোপনে অবৈধ সংযোগ দেবে, ততবারই আমরা তা প্রতিহত করব।”

তবে কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

যতবারই তারা গোপনে অবৈধ সংযোগ দেবে, ততবারই আমরা তা প্রতিহত করব: ম্যাজিস্ট্রেট সিমন সরকার

প্রকাশিত : ০৫:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬