০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ানকে বরণ করলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেস ড. মো. নওশের ওয়ানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স কক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর মহোদয় ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর মহোদয়কে বরণ করে নেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান|

স্বাগত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই| আপনার দীর্ঘ শিক্ষকতা, গবেষণা, প্রশাসনিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা, উদ্ভাবন এবং সুশাসনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি| পারস্পরিক সহযোগিতা, সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে আমরা এ বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করতে সক্ষম হব| তিনি আরও বলেন একাডেমিক শিক্ষা, মানসম্পন্ন গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিশ^বিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি সুদৃঢ় করতে আমাদের সম্মিলিত প্রচেষ্ট অব্যাহত থাকবে| পাশাপাশি তিনি নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে এ অগ্রযাত্রায় নতুন গতি যোগ হবে বলে আশা প্রকাশ করেন| ভাইস-চ্যান্সেলর মহোদয় একই সাথে সাবেক প্রো- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার কে তাঁর দায়িত্বপালনকালীন আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য গভীর ধন্যবাদ জানান| তিনি আরোও বলেন হাবিপ্রবির অগ্রযাত্রায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে|
অনুষ্ঠানে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান তাকে প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন| তিনি আন্তরিক অভ্যর্থনার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর মহোদয় তার বক্তব্যে দায়িত্বকালীন সময়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুষদীয় ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও হল সুপার, শাখা প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ানকে বরণ করলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর

প্রকাশিত : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬