০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

গত ১ জুলাই ২০২৬ তারিখ রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘঠিত মারামারিতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাত হয়ে নিহত হন।

উক্ত হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু লেদু হাসান।

উক্ত হত্যা মামলায় গ্রেফতারকৃতদের ১৬৪ ধারার জবানবন্দীতে জানা যায় লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল।

গতকাল ২৮ জুলাই ২০২৬ খ্রি. র‍্যাবের নিজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে, নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকান্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু অরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেন লেদু’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে| ইতোপূর্বে ২০১০ সালে ঘটে যাওয়া আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন এবং ২০১২ সাল পর্যন্ত হাজতবাস করেন| এছাড়া ২০২১ সালে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪| একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদন্ড হয়েছে।

উল্লেখ্য যে, প্রতিনিয়ত অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, কিশোরগ্যাংদের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র‌্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে।ভুক্তভোগীগণ চাইলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে।
গ্রেফতারকৃত আসামি মনোয়ার হোসেন লেদুর পিসিপিআর যাচাই করে দেখা যায়।

মনোয়ার হোসেন লেদুর নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১০টি, বিস্ফোরক দ্রব্য আইনে ১টি, দ্রুত বিচার আইনে ১টি মামলা ও ০১টি ওয়ারেন্ট ইস্যু রয়েছে। ডিএমপির আদাবর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৮টি, বিস্ফোর দ্রব্য আইনে ০৬ টি, হত্যা ও হত্যাচেষ্টার ২টি এবং সন্ত্রাস বিরোধী আইনে ০১টি মামলা সহ আরও ১টি অভিযোগ রয়েছে।ডিএমপির দারুস সালাম থানায় ০১টি অস্ত্র মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তার নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএস,./

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬