০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খাল খনন প্রজেক্টের কোটি টাকা সাশ্রয়

ভোলা চরফ্যাশন উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্প শেষে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্পের কাজ নির্ধারিত কারিগরি মান বজায় রেখে সম্পন্ন করার পর এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’–এর আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। চরফ্যাশন উপজেলার সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ২ কোটি ৬ লাখ টাকা।

প্রশাসন জানায়, প্রকল্প বাস্তবায়নের সময় সরকারি নির্দেশনা ও কারিগরি মান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে খালের কয়েকটি অংশে প্রাক্কলনের তুলনায় কম প্রস্থ ও গভীরতায় খনন প্রয়োজন হওয়ায় পুরো বরাদ্দ ব্যয় করার প্রয়োজন হয়নি। ফলে সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ বলেন, ‘দীর্ঘদিন ধরে খালটি ভরাট থাকায় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন। পানিপ্রবাহ স্বাভাবিক করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালটি পুনঃখনন করা হয়েছে।’ তিনি আরও বলেন, সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতেই সাশ্রয় হওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধে উপজেলা প্রশাসন দায়বদ্ধ।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, খালটি পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে।

ডিএস..

ট্যাগ :
জনপ্রিয়

খাল খনন প্রজেক্টের কোটি টাকা সাশ্রয়

খাল খনন প্রজেক্টের কোটি টাকা সাশ্রয়

প্রকাশিত : ০১:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬