০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত

নওগাঁ শহরের দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ. ত. ম. ইউসুফ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে অবস্থিত ‘বেস্ট কেয়ার ল্যাব’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশে রওনা হন আ. ত. ম. ইউসুফ। দয়ালের মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির চার্জারচালিত অটোভ্যান তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের পরিচয় নিশ্চিত করে জানা যায়, তিনি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন কর্মরত শিক্ষক ছিলেন।সহকর্মী ও পরিচিতজনদের ভাষ্য, আ. ত. ম. ইউসুফ ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও দায়িত্বশীল একজন শিক্ষক। তার অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা শহরে চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত

প্রকাশিত : ০৪:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬