নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই হাফিজুর রহমান ও মোছা. হাসিনা বেগমের সন্তান। তাদের বাড়ি ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামে।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএস./



















