০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত কারাগারে

টাঙ্গাইলের কালিহাতীতে হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে একাধিক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্তকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। পরে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডারেরএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা আরিফুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় শান্তর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, তার নির্দেশনা ও সহযোগিতায় তার অনুসারীরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ও লাকড়ি ফেলে এবং যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ ঘটনায় কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আরিফুর রহমান শান্ত আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, র‌্যাবের মাধ্যমে গ্রেপ্তার আরিফুর রহমান শান্তকে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত কারাগারে

প্রকাশিত : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬