০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সীরাত কুইজের পুরস্কার বিতরণ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন এমপি রফিকুল আলম মজনু

পরশুরামে ৬৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো রাহবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে পরশুরামের ৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রাহবার, পরশুরাম।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকালে পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে “সীরাত কুইজ প্রতিযোগিতা-২৫” এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। একই সাথে “ধর্মীয় সচেতনতা উন্নয়ন” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সাদ্দাম হোসেন ও নাহিমুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক আলহাজ্ব আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রাহবারের উপদেষ্টা তোফায়েল আলম বাবর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি হুমায়ুন কবির নোমানী পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন রাহবারের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের মজুমদার।

বক্তারা বলেন, এ প্রতিযোগিতা মহানবী (দ.) এর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রতিযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট সনদ, বই ও নগদ অর্থের* মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, এই সীরাত প্রতিযোগিতা ২০২২ সাল থেকে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজন করে আসছে রাহবার। এ বছরও ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানান রাহবার কর্তৃপক্ষ।

ডিএস./

ট্যাগ :

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

সীরাত কুইজের পুরস্কার বিতরণ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন এমপি রফিকুল আলম মজনু

পরশুরামে ৬৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো রাহবার

প্রকাশিত : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬