০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীনের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগে ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ এর প্রধান ফটকের সামনে এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতিগঠনের অন্যতম ভিত্তি। সেখানে আর্থিক অনিয়ম, হিসাব সংরক্ষণে অসঙ্গতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগ শুধু প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে। তাই অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম নিয়ে অভিযোগ উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি প্রকাশিত অডিট প্রতিবেদনে উঠে আসা আর্থিক অসঙ্গতি ও অনিয়মের তথ্য প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এ কারণে তদন্ত চলাকালে কমিটির প্রধান অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যক্ষকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়মের অভিযোগ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক নিরীক্ষা, প্রশাসনিক কার্যক্রমের কার্যকর তদারকি এবং পরিচালনা পর্ষদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

ডিএস./

ট্যাগ :

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত : ০৫:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬