ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে শাড়ি,গরু ও সিএনজিসহ প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
অভিযানে বিজিবির সদস্যরা ভারতীয় অবৈধ বাসমতি চাউল, ফুসকা, বাঁজি, গরু, শাড়ি, চকলেট, রেডবুল এনার্জি ড্রিংকস, নবরত্ন তেল, মদ ও সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা বলে জানা যায়। এ ব্যাপারে লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে সব ধরনের নিরাপত্তাসহ অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
ডিএস./



















