চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশী তৈরী পিস্তল ও মাদকসহ ২ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গত শনিবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের বিসমিল্লাহ হাজীর বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃত ব্যক্তিরা হলো- কদমতলা বিসমিল্লাহ হাজী বাড়ীর আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৪) ও ১নং করেরহাট ইউনিয়নের ছত্তুরুয়া সরকার তালুক গ্রামের মমত মোহাম্মদ উল্লাহর ছেলে রহিম উল্লাহ রনি (৩৫)।
পুলিশ জানায়, ধৃত বোরহান উদ্দিনের বসতঘর হতে ১টি কালো রংয়ের সেমি অটোমেটিক ৭.৬২ বিদেশী পিস্তল, ১টি সিলভার রংয়ের ম্যাগাজিন, ৯ রাউন্ট তাজা বুলেট ১টি কাঠের বাটযুক্ত লম্বা ছোরা, ১টি লাল কসটেপ মোড়ানো কাঠের বাটযুক্ত একটি ছোরা, একটি হোল্ডিং সুইচ গিয়ার, ২ বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আবদুল হালিম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ও থাকা একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএস./



















