০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

১৬ হাজার পিস ইয়াবা নিয়ে লোহাগাড়া থানা পুলিশের হাতে ধরা নারীসহ ৪ জন, প্রাইভেট কার জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১৬ হাজার পিস ইয়াবাসহ ২জন নারী এবং ২জন পুরুষকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একইসাথে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার গাড়িও জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহর নির্দেশনায় এসআই গোবিন্দ দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেবের পুত্র পলাশ মাহমুদ (৩৬), গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) এলাকার গাছা থানার পূর্ব কলমেরশর এলাকার বাসিন্দা মৃত মো. রহমান খানের পুত্র মো. সজীব মিয়া (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের বাসিন্দা ওমর আহমেদের কন্যা সাদিয়া আক্তার (২৪) এবং একই এলাকার ফারুক আহমেদের কন্যা নুসরাত জাহান ইভা (১৯)।

পুলিশ জানায়, মহাসড়কে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে গাড়িটিকে আটকিয়ে তল্লাশি চালালে গাড়ির পেছনের বাম পাশের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে রাখা ৪০টি সবুজ রঙের পলিথিনের প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা নারী পুরুষ চারজনকে গ্রেপ্তার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিএস,/

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

১৬ হাজার পিস ইয়াবা নিয়ে লোহাগাড়া থানা পুলিশের হাতে ধরা নারীসহ ৪ জন, প্রাইভেট কার জব্দ

প্রকাশিত : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬