জেলা প্রশাসক, ফেনী মহোদয়ের অগ্রাধিকার কর্মপরিকল্পনা ক্লিন ফেনী বাস্তবায়নের লক্ষ্যে পরশুরামে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (০৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, ফেনী জজ কোর্টের এপিপি আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদল আহবায়ক শামসুল আলম শাকিল বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন এছাড়া ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাতী দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয়রা ব্যানার নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পাশাপাশি বৃক্ষরোপণ ও আগাছা পরিস্কার কার্যক্রমও পরিচালনা করা হয়।
ক্লিন ফেনী কর্মসূচির আওতায় নিজ অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বাজারসহ বিভিন্ন এলাকায় ঝোপঝাড়, আগাছা ও ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। এছাড়া এডিস মশা নিধনে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ডিএস./




















