০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সীতাকুণ্ডে আল আমিন ও রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-নষ্ট, ফ্রিজিং ও পুরাতন খাবার মজুদ ও বিক্রির দায়ে দুইটি অভিজাত রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার পৌরসদরে পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম নেতৃত্ব দেন। অভিযানকালে কাঁচা ও পূর্বে রান্না করা অবিক্রিত পুরাতন খাবার একসাথে রেখে পরিবেশনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫৩ ধারায় আল আমিন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং অবিক্রিত গ্রীল বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিনের মাংস ফ্রিজে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উদ্ধার হওয়া পচা ও নষ্ট খাদ্যসামগ্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম জানান, রেস্তোরাঁর রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অবিক্রিত মাংস ফ্রিজে সংরক্ষণ এবং বাসী রান্না খাবার পরিবেশন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জাহেরুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ডিএস,./

ট্যাগ :

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

সীতাকুণ্ডে আল আমিন ও রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬